ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

রানীর মৃত্যুকে ঘিরে ফিশিং আক্রমণের চেষ্টা

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুকে ঘিরে একদিকে শোকের মাতম চলছে। অন্যদিকে এ ঘটনার আড়ালে ফিশিং আক্রমণের চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। খবর টেকটাইমস।

উইন্ডোজ সেন্ট্রালের তথ্যানুযায়ী সাইবার নিরাপত্তা সংস্থা প্রুফপয়েন্ট জানায়, রানীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সাইবার আক্রমণ পরিচালনার চেষ্টা করছে নাম না জানা একটি হ্যাকার গ্রুপ। ফলে নিরাপত্তা বিশ্লেষকরা ব্যবহারকারীদের মাইক্রোসফটের কাছ থেকে আসা কোনো ই-মেইলে তাত্ক্ষণিকভাবে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পাসওয়ার্ড চুরিরও চেষ্টা চালানো হতে পারে বলে জানিয়েছেন তারা।

ভুয়া ই-মেইলের মাধ্যমে যে অনলাইনে থাকা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া যায় সে বিষয়ে যুক্তরাজ্যের অনেক মানুষ এখনো অবগত নয়। এর অংশ হিসেবে হ্যাকাররা কীভাবে মাইক্রোসফটের পরিচয়কে আসল হিসেবে উপস্থাপন করে মেসেজ পাঠাচ্ছে সে বিষয়টিকে নির্দেশ করেছেন গবেষকরা। প্রুফপয়েন্টের গবেষকরা জানান, যারা ই-মেইল পেয়েছেন তারা ওপরে বড় অক্ষরে ইন মেমোরি অব হার ম্যাজেস্টি লেখা দেখতে পেয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ