দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দিয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। এতদিন তা ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।
২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম কমানো হয়েছে ৮৭৫ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের দর কমানো হয়েছে ৭০০ টাকা। এখন তা বিক্রি হবে ৬৭ হাজার ৪১৮ টাকায়।
পাশাপাশি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা কমানো হয়েছে। যার দর ধার্য করা হয়েছে ৫৫ হাজার ৮৭১ টাকা। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।



















