ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন

নকিয়ার নতুন ফিচার ফোন এলো ভারতের বাজারে

নকিয়ার নতুন ফোরজি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। ভারতের বাজারে নকিয়া ৫৭১০ এক্সপ্রেস অডিও মডেলের এ ফোনের দাম ধরা হয়েছে ৪ হাজার ৯৯৯ রুপি। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এখন ফোনটি সহজলভ্য। আগামী সপ্তাহ থেকে সেলফোনের দোকানগুলোতেও মিলবে এটি।

নকিয়া ৫৭১০ এক্সপ্রেস অডিও নকিয়ার ক্ল্যাসিক ঘরানায় সর্বশেষ সংযোজন। নতুন ফোনটি সংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে অডিও কন্ট্রোল বাটন। নকিয়া বলছে, পৃথিবীতে লাখো মানুষ আছে, যারা যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করতে পছন্দ করে। এ ধরনের ব্যবহারকারীর জন্য এটি হবে দারুণ ডিভাইস।

এইচএমডি গ্লোবাল-ইন্ডিয়া ও এমইএনএর সহসভাপতি সনমিত সিং কোচার বলেন, প্রতিদিনের যোগাযোগ রক্ষার পাশাপাশি গান শোনা ও গ্রাহককে সর্বোচ্চ ফোরজি ব্যবহারের সুবিধা দেবে এ ফোন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ