যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে ট্রেড-ইন কর্মসূচি চালুর কথা ভাবছে অ্যামেজফিট। এ উদ্যোগের ফলে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ বের হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারেও সহজে পাওয়া যাবে। স্যামসাং, অ্যাপলসহ বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি যুক্তরাষ্ট্রে ইদানীং নিজেদের পণ্য প্রসারের জন্য যা করছে তার আদলেই হবে ওই ট্রেড-ইন প্রোগ্রাম।
যুক্তরাষ্ট্রে অবশ্য অ্যামেজফিটের ফার্স্ট পার্টি ও থার্ড পার্টি সেলস নেটওয়ার্ক রয়েছে। শিগগিরই উন্মোচন হতে যাওয়া জিটিএস ৪ ও জিটিআর মডেলের স্মার্টওয়াচগুলো ট্রেড-ইন কর্মসূচির মাধ্যমে বিক্রি হবে। নতুন মডেলগুলোয় সোয়াপ সুবিধাও যুক্ত করা হয়েছে।
এ সুবিধা নিতে ক্রেতার কাছে অ্যামেজফিটের পুরনো কোনো ঘড়ি থাকতে হবে। তখন এর পরিবর্তে নতুম মডেলের কোনো একটি ঘড়ি নেয়া যাবে। অবশ্য অ্যামেজফিটের পুরনো সব মডেলে এ সুবিধা কার্যকর হবে না। কেবল জিটি সিরিজ, বিপ সিরিজ, ফার্স্ট জেনারেশন টি-রেক্স সিরিজে সোয়াপের সুবিধা কার্যকর হবে।


















