ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ভিয়েতনামে কারাওকে বারে আগুনে নিহত, ১২

দক্ষিণ ভিয়েতনামে একটি কারাওকে বারে আগুন লেগে ১২ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে বলে বুধবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

রাষ্ট্রীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি অনুসারে, দেশটির বিন ডুং প্রদেশের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরের অবস্থিতএকটি বারে মঙ্গলবার রাতে আগুন লাগে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। ভবনের সিঁড়িটি ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় গ্রাহক এবং কর্মীরা আটকে পড়েন। তাদের মধ্যে অনেকে আগুন থেকে বাঁচতে বিল্ডিং থেকে লাফ দিতে বাধ্য হন। লাফ দেয়ার ফলে অনেকের হাত-পা ভেঙে যায়।

থুয়ান আন শহরের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ কর্মকর্তা এনগুয়েন থানহ ট্যাম এএফপিকে বলেন, উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে নিহতদের খোঁজ করছে। আগুন লাগার কারণ নির্ধারণ করা যায়নি এবং তদন্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার জননিরাপত্তা মন্ত্রনালয় এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এছাড়াও দেশ জুড়ে শহর এবং প্রদেশগুলিকে কারাওকে বার সহ আগুনের ঝুঁকিপূর্ণ সুবিধাগুলিতে সুরক্ষা মান নিশ্চিতে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছেন চিন।

২০১৬ সালে,রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে একটি অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে, রাজধানীর আরেকটি কারাওকে বারে আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মী মারা যান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ