ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামকে ৪০ কোটি ডলার জরিমানা

মেটা নিয়ন্ত্রিত ফটো ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামকে ৪০ কোটি ৫০ লাখ ইউরো বা ৪০ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডাটা প্রাইভেসি কমিশন (ডিপিসি)। কিশোর-কিশোরী ও অল্প বয়সীদের সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। তদারকি সংস্থাটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ই-মেইলে পাঠানো বিবৃতিতে মেটার এক মুখপাত্র জানান, আইরিশ তদারকি সংস্থার এ জরিমানার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

ডিপিসি হলো আয়ারল্যান্ডের জাতীয় স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, যা ইউরোপী ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার নিয়ে কাজ করে। তদন্ত শুরু হয়েছিল ২০২০ সালে। ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছে ইনস্টাগ্রাম। তাতে প্রকাশ হয়ে যায় ব্যবহারকারীর ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস, যা বেহাত হওয়া সরাসরি নিরাপত্তার জন্য হুমকি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ