ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ন

৩৩০ কোটি ডলারে পলি অধিগ্রহণ করল এইচপি

কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা পরিষেবা প্রতিষ্ঠান পলি অধিগ্রহণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্টার ও কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। ৩৩০ কোটি ডলারে এ অধিগ্রহণের মাধ্যমে এইচপির পোর্টফোলিও আরো সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

পাশাপাশি হাইব্রিড ওয়ার্ক সলিউশনে প্রতিষ্ঠানটির পরিধি ও বাজার শক্তিশালী করবে। এইচপির সিইও ও প্রেসিডেন্ট এনরিক লরেস বলেন, পলি অবিশ্বাস্যভাবে শক্তিশালী প্রতিভা, ভিন্ন প্রযুক্তি এবং একটি পরিপূরক গো-টু-মার্কেট সিস্টেম সরবরাহ করে। এর মাধ্যমে ক্রমবর্ধমান বাজারে আমাদের অবস্থান আরো শক্তিশালী হবে বলে আমরা মনে করি। —আইএএনএস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ