ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন

ডেলের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা রাশিয়ায়

রাশিয়া থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ডেল টেকনোলজিস। সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন কোম্পানিটি জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশটিতে কার্যালয় বন্ধের পর থেকে সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে তারা। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান দেশটি থেকে তাদের ব্যবসা কার্যক্রম বন্ধ করতে শুরু করে। সেই তালিকায় সর্বশেষ প্রতিষ্ঠানটি হলো ডেল। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ায় সার্ভার সরবরাহকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ডেল। প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত রাখে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

ডেলের মুখপাত্র মাইক সিমিয়েনাস রয়টার্সকে বলেন, আগস্টের মাঝামাঝি রাশিয়ায় আমাদের অফিসের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছি। গত ফেব্রুয়ারিতে ক্রাইমিয়াসহ রাশিয়া, বেলারুশ, ইউক্রেনের দোনেত্স্ক ও লুহানস্কে আমাদের পণ্য বিক্রি ও পরিষেবা কার্যক্রম না করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ