বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের প্রযুক্তিযুদ্ধের মধ্যে ভিয়েতনামে বিনিয়োগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট সিনোপসিস। পাশাপাশি দেশটিতে প্রকৌশলী প্রশিক্ষণও স্থানান্তর করছে সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি। রফতানি নিয়ন্ত্রণের মাধ্যমে এশিয়ার বৃহত্তম অর্থনীতিতে এ খাত যুক্ত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে নিক্কেই এশিয়াকে জানিয়েছেন কোম্পানিটির মুখপাত্র।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি বৈদ্যুতিক ডিজাইন অটোমেশন বা চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাণের মাধ্যমে বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে।
সম্প্রতি কোম্পানিটি জানায়, তারা ভিয়েতনামে বৈদ্যুতিক প্রকৌশলীদের প্রশিক্ষণ দেবে এবং চিপ ডিজাইন কেন্দ্রের জন্য সফটওয়্যার লাইসেন্স দেবে। ইডিএ ইন্ডাস্ট্রি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের তুলনায় ছোট। কিন্তু চিপযুদ্ধে এটি দিন দিন গুরুত্বপূর্ণ ফ্রন্ট হয়ে উঠছে। কারণ হিসেবে বলা হয়েছে, বেইজিং যুক্তরাষ্ট্রের অলিগোপলির বিকল্প গড়ে তুলতে কাজ করছে। ভিয়েতনামে সিনোপসিসের বিনিয়োগ দেশটির জন্য আশীর্বাদস্বরূপ।


















