সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি তারা শেয়ার করেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রামে পোস্ট করা আপনার কোনো ছবি কিংবা ভিডিও কারা দেখছেন, তার বিস্তারিত তথ্য জানা যায় না। কিন্তু আপনার দেওয়া স্টোরিতে কে কে চোখ রেখেছেন, তা দেখে নেওয়া যায়। তবে গোপনেও অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখে নেওয়া যায়।
চলুন তবে জেনে নেই পদ্ধতি-
প্রথম পদ্ধতি-
১. যে স্টোরিটি দেখতে চাইছেন সেটিতে ক্লিক না করে IG স্টোরি সেকশনটিতে ক্লিক করুন।

২. যে স্টোরিটিতে ঢুকেছেন তা পজ করে রাখুন বা থামিয়ে দিন। তারপর সেটিকে সোয়াইপ করে বাঁ-দিকে টেনে আনুন।
৩. মনে রাখতে হবে, যে স্টোরিটি গোপনে দেখতে চাইছেন, তা খুব সূক্ষ্মহাতে ধীরে বাঁ-দিকে ড্র্যাগ করে আনতে হবে।
৪. অর্থাৎ এই সময়টায় আপনি দুটি স্টোরির মাঝখানে রয়েছেন। এবার যে স্টোরিটি দেখতে চান, সেটি দেখে নিতে পারবেন। সেই ইউজার বিষয়টি জানতেও পারবেন না।
এখানে বলে দেওয়া জরুরি, আপনি কিন্তু সেই ইউজারের আইজি স্টোরির অল্প অংশই বা প্রিভিউই দেখতে পাবেন।
দ্বিতীয় পদ্ধতি-
১. অ্যান্ড্রয়েড বা iOS ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
২. স্টোরিগুলো লোড হওয়ার সময় দিন।
৩. এবার ফোনটির এয়ারপ্লেন মোডটি অন করে দিন।
৪. এই মোড অন থাকাকালীন কারও ইনস্টাগ্রাম স্টোরি দেখলে, ইউজার তা জানতে পারবেন না।
তৃতীয় পদ্ধতি-
১. Chrome IG Story ইনস্টল করে ফেলুন।
২. ইনস্টাগ্রামের ওয়েব ভার্সান থেকে এবার লগ ইন করুন।
৩. ক্রোম এক্সটেনশন থেকে ইনস্টাগ্রাম স্টোরি দেখলে ইউজারের কাছে কোনো নোটিফিকেশন যায় না।


















