ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন

নাইকন ও প্যানাসনিকের সাশ্রয়ী ডিজিটাল ক্যামেরা উৎপাদন বন্ধ

স্বল্পমূল্যের ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরা উৎপাদন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি ক্যামেরা উৎপাদনকারী সংস্থা নাইকন ও প্যানাসনিক। সম্প্রতি মোবাইল ফোনগুলোয় অধিক রেজল্যুশনের ক্যামেরা সংযুক্ত হওয়ায় তারা এ সিদ্ধান্ত দিয়েছে।

প্যানাসনিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ৫০ হাজার ইয়েন বা ৩৭০ ডলারের কম মূল্যের নতুন কোনো ক্যামেরা বাজারে আনবে না। সম্প্রতি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাজারে চাহিদার দিকে লক্ষ রেখে নাইকন সম্প্রতি মিররলেস সিঙ্গেল লেন্সের ক্যামেরার ওপর জোর দিয়েছে। প্রতিষ্ঠানটি শক্তিশালী লেন্সের দুটো ক্যামেরাও এরই মধ্যে বাজারে এনেছে। অবশ্য এর আগে এসএলআর ক্যামেরা উৎপাদন বন্ধ করে দিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, পরবর্তী সময়ে স্মার্টফোনে সংযুক্ত হতে পারে এমন কোনো প্রযুক্তিসম্পন্ন মডেল আর তারা বের করবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ