ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

অফিস ওয়ার্ডে নতুন রিভিউ মোড যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট

অফিস ওয়ার্ডে নতুন রিভিউ মোড যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ফিচারটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ওয়ার্ড ডকুমেন্টস রিভিউ করার জন্য বা দেখার জন্য আরেকজনের কাছে পাঠাতে পারবে। খবর গিজচায়না।

নতুন রিভিউ মোডে যে কয়জন ফাইলটি দেখবে তারা একেকজন একেকটি দায়িত্ব পালন করতে পারবে। এর মধ্যে কেউ কেউ ডকুমেন্টটির মূল কন্ট্রিবিউটর। প্রয়োজন অনুযায়ী তারা ফাইলে যেকোনো পরিবর্তন আনতে পারবে। অন্যদিকে বাকিরা ফাইলটি দেখার আমন্ত্রণ পাবে এবং দেখা শেষে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সে বিষয়ে মতামত দিতে পারবে।

ওয়ার্ড ফাইলের স্বচ্ছতা নিশ্চিতে এবং আরো ভালোভাবে নিয়ন্ত্রণে রিভিউ মোড আনতে কাজ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্যদের কাছে প্রয়োজন অনুযায়ী ফাইল শেয়ার করতে পারবে এবং ডকুমেন্টে পরিবর্তন আনতে পারবে। যখন কোনো ব্যবহারকারী শেয়ার করা ডকুমেন্ট রিভিউ করার জন্য পায় তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে রিভিউ মোডে চালু হয়। এ মোডে ব্যবহারকারীদের হাতে এডিট করার সম্পূর্ণ ক্ষমতা থাকবে না। তবে তারা যেকোনো ধরনের পরিবর্তনের জন্য ফাইলের মালিককে সাজেশন দিতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ