গত ২৮ নভেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা হলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘ইয়ার এন্ডিং বিজনেস ডেভেলপমেন্ট মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আকতার। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সামছুল আলম। কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় চলতি বছরের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নতুন ব্যবসা সম্প্রসারণ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে জানুয়ারি থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কৃতী উন্নয়ন কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন চেয়ারম্যান। এ সময় তিনি ব্যবসায়িক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।