পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসির ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।
দ্য বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ ক্রেডিট রেটিং প্রদান করেছে। একই সঙ্গে কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে ‘স্থিতিশীল’ (Stable) আউটলুক নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।