গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে এমএলএস কাপের প্লে-অফ থেকে বিদায় করে দিল কলম্বাস ক্রু। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে কলম্বাস। ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও মায়ামির মাঠে ৩-০ গোলে জিতেছিল কলম্বাস। ফলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠল তারা। পরের রাউন্ডে কলম্বাসের প্রতিপক্ষ হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ও ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল।
প্রথম ম্যাচে ৩৬ মিনিটে লাল কার্ড দেখেছিলেন মায়ামির গনসালো লুহান। দ্বিতীয় ম্যাচে ১৪ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন লিওনেল মেসি। ৮৪ মিনিটে কাছ থেকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জার্মান বের্তেরামে। দুই ম্যাচের একটিতেও গোল পাননি মেসি।
৩৯ বছর বয়সী মেসি ২০২৮ মৌসুম পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। গত মৌসুমে মায়ামি এমএলএস কাপ জিতেছিল।