পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই বোর্ডের কোম্পানি আছিয়া সি ফুডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ১ শতাংশ নগদ লভ্যাংশ। নগদ লভ্যাংশ পাবেন শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা।
সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। আগের হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা।
অন্যদিকে, গত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৯৯ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ২ টাকা ২২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।