পুঁজিবাজারে তালিকাভুক্ত এ বি ব্যাংক ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি কমিটির সভা আগামী ২ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে। ট্রাস্টি কমিটি এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।