পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক নূরুন্নাহার করিম সাধারণ শেয়ারধারী তার ভাই মো. সোহেল আলমের কাছ থেকে উপহার হিসেবে কোম্পানির ৮,১৬,৩৭০টি শেয়ার গ্রহণ করবেন। ১৯ নভেম্বর থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো গ্রহণ করবেন এই পরিচালক।