প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপ সফরে যাচ্ছেন। সেখানে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।
সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত পর্ব দেখবেন। মহড়া শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তিনি।
এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে এ ধরনের যৌথ মহড়া দেশে এই প্রথম।
সফরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন। মহড়া এলাকা ঘুরে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সরকারপ্রধানের এটাই প্রথম সফর। কোনো সরকারপ্রধানের উপস্থিতিতে তিন বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হওয়াও এই প্রথম।