মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইটস লিমিটেড। এদিন কোম্পানিটির ৪৭ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস, যার ৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, ৪২ কোটি ১০ লাখ টাকার লেনদেন নিয়ে। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে রয়েছে বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইল।