পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ পয়সা। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ১২ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন ২০২৬) শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা। ছয় মাসে (জানুয়ারি–জুন ২০২৬) শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা; গত বছর একই সময়ে ছিল ২১ পয়সা। এ সময় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৪১ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩৪ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬) শেয়ার প্রতি আয় হয়েছে ৮৫ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৫৪ পয়সা। এ সময় শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৫৮ পয়সা; গত বছর একই সময়ে ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৮৪ পয়সা।