সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসই-৩০ ও শরিয়াহ সূচক।
দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৭টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৭০ হাজার ২৪৬টি।
বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১২টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ১০৫টির।