সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের ৪৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের লেনদেন হয়েছে ৩৭ কোটি ৫৯ লাখ টাকার।
এছাড়া, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফার-ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইডস, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইলস লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।