মধুমতি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর্থিক অপরাধ প্রতিরোধ ও কমপ্লায়েন্স ব্যবস্থা জোরদার করাই ছিল এর লক্ষ্য।
কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের (এএমএলডি) পরিচালক এ টি এম কামরুল কবীর ভূঁইয়া। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুমতি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীর, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম। কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম। দিনব্যাপী এই কনফারেন্সে বিভিন্ন সেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মাহমুদুল হক ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের এএমএলডির যুগ্ম পরিচালক মো. জামাল হোসেন এবং বিআইবিএমের আইসিটি বিশেষজ্ঞ অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম।
কনফারেন্সে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আরব ফজলুর রহমান, অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং ঢাকা অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক এবং জেনারেল ব্যাংকিং, ঋণ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাংকের প্রায় ৮০০ কর্মকর্তা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কনফারেন্সে যুক্ত হন।