পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের কূটনৈতিক প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা কূটনীতিকদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর বাংলাদেশে আসা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে কূটনীতিকরা মন্ত্রণালয়ে যান। তাঁরা প্রত্যেকে আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এদিকে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের আসন্ন থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।