সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে। একইসঙ্গে বেড়েছে ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৩ পয়েন্ট। দিনভর লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, দর কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৯ কোটি ৫ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২২ পয়েন্ট, সিএসই ৩০ সূচক ৬০ পয়েন্ট, সিএসআই ৫ পয়েন্ট এবং সিএসই ৫০ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।