মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সে বিষয়ে রায় দেবে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত এ রায় ঘোষণা করবে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। প্রায় সাত বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ার পর আসছে এ সিদ্ধান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ রায় হিসেবে দেখা হচ্ছে।
এ পর্যন্ত আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী ঘোষণা করেনি। এ রায়ের প্রভাব ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।