পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ মো. মশিহর রহমানকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। গত ১৫ নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে। মশিহর রহমান চার্টার্ড সেক্রেটারি (এফসিএস) ছাড়াও সিএইচআরজি, সিটিএমপি, সিওডিপি, সিটিপিএ ও সিকেপিআইএস ডিগ্রিধারী।