প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকটি শেষ হয় বেলা সাড়ে ১১টায়। বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত মন্ত্রীদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পরে প্রেস ব্রিফিং করে জানানো হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।