৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের বছরের একই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৪ পয়সা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ওই প্রান্তিকে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৮৮ পয়সা, আগের বছরের ৩২ পয়সার বিপরীতে। আর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৫৩ পয়সা।