ভক্ত ও অনুসারীদের উদ্দেশে ইতিবাচক বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নতুন কোনো ভালো অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দিনের শুরুটা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা।
ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘সুপ্রভাত। ডিস্টার্ব করছি, চলুন না অভ্যাস করি ফজরের নামাজ দিয়ে শুরু। আমার অভ্যাস খুব কম, নতুন অভ্যাস চাচ্ছি। আল্লাহ কবুল করুন। শুধু দাওয়াত।’