দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন এবং নিশ্চিতভাবে ১১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৪৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এ সময়ে হামের উপসর্গে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।