গ্রাহকদের দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে গত ৯ নভেম্বর কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহজালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি.র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সিআরএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-২ এর ইভিপি মো. হুমায়ুন কবীর মিয়া, ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক নুরুল আলম মীর এবং ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত সিআরএম বুথ থেকে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, জমা এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি. গ্রাহকদের আরও আধুনিক সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম ও সিআরএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।
পরবর্তীতে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএমএ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। “এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।