আগামী ১২ নভেম্বর বসছে কনফিডেন্স সিমেন্ট মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা। সিমেন্ট খাতের এ তালিকাভুক্ত কোম্পানির সভা সেদিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে। এরপর তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।