শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯৩১তম সভা বুধবার (৪ নভেম্বর ২০২৬) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য আবদুল হাকিম, মোহাম্মদ ইউনুছ, আক্কাস উদ্দিন মোল্লা ও খন্দকার শাকিব আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।