সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে । এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় রয়েছে অধিকাংশ কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৮ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে ডিএসইতে মোট ২২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া ৬ কোটি ৮৩ লাখটি শেয়ার কেনাবেচা হয়েছে।
এদিন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৮টির শেয়ারের দর বেড়েছে, ৭১টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারদর।