এসবিএসি ব্যাংক পিএলসির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে সম্প্রতি ‘রিপোর্টিং অব অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম (ওইএমএস) অ্যান্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আক্তার। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. হাসান শাহরিয়ার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইসিএমআইটিএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান কবির।
এ সময় এসবিএসি ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল মো. সাইদুর রহমান এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও এসভিপি মো. মাজহারুল হাসান উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকে অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেমের (ওইএমএস) মাধ্যমে সঠিকভাবে রপ্তানি প্রতিবেদন দাখিলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।