পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৭ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।