শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। এতে বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।