সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫০টি কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মীর আখতার হোসেন লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৯.০৯ শতাংশ কমে ২৫ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিল ১৪.৮৬ শতাংশ দর কমে সর্বশেষ ৬ টাকা ৩০পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭ টাকা ৪০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ১৪.৬২ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ১৪.৫৬ শতাংশ, সিঙ্গার বিডি ১২.০৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ১১.৪৬ শতাংশ, কে অ্যান্ড কিউ ১১.৩৩ শতাংশ, আইসিবি ১১.০৮ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ১০.৪৭ শতাংশ ও দেশবন্ধু পলিমারের ১০.৪২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/