ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৩৭১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সায়হাম টেক্সটাইল ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক ১২ কোটি ৬৫ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১০ কোটি ১৩ লাখ, মতিন স্পিনিং ৯ কোটি ৯ লাখ, ওরিয়ন ফার্মা ৮ কোটি ৬৯ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮ কোটি ৩৭ লাখ, বেক্সিমকো ফার্মা ৮ কোটি ৩২ লাখ ও মালেক স্পিনিংয়ের ৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/