ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি মোস্তফা মেটা ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছিল।
আলোচিত বছর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো(এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৫ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল ৯টায় ডিজিটাল হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।