ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
বিজনেস আই/