পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে।
কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৯ অক্টোবর ) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা শেষে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিটির লভ্যাংশ বরাদ্দের জন্য রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিজনেস আই/