নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টায় উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম।
তিনি বলেন, ভোরে নাটোর-পাবনা মহাসড়কে বরিশাল থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।