শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বিওয়াইডির মধ্যে গাড়ি ক্রয়ে বিশেষ বিনিয়োগ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিওয়াইডির পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান।
চুক্তির আওতায় গ্রাহকেরা বিওয়াইডি থেকে গাড়ি কেনার ক্ষেত্রে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান এস এম মহিউদ্দীন, ব্যাংকের পান্তপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।