বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সহজ করতে নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
রোববার (১৮ অক্টোবর) স্বাক্ষরিত এ চুক্তির আওতায় শিক্ষার্থী রেফারেল, ফাইল প্রক্রিয়াকরণ ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়া হবে। পাশাপাশি আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আন্তদেশীয় রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম মুর্শেদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠান আশা করছে, এ অংশীদারত্ব শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য বিদেশে উচ্চশিক্ষাসংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সমন্বিত করবে।