শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৯ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বছরের ৬ মাসে বা দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ০৪ পয়সা।
বিজনেস আই/