ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।
তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন এবং কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক।
কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
পরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।