সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্লুচিজ-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ব্লুচিজ-এ বিশেষ ছাড় ও আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা উপভোগ করবেন।
সম্প্রতি ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত প্রাইম ব্যাংক পিএলসি.-এর করপোরেট কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ব্লুচিজ-এ আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত বিশেষ সুবিধা লাভের পাশাপাশি তাঁদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের এসভিপি ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং ব্লুচিজ-এর প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাস্টমার প্রপোজিশনস বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং ব্লুচিজ-এর প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।